সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্যান্সারে প্রতিবছর আক্রান্ত হচ্ছে ২ কোটি মানুষ

বৈষম্য দূর করি, ক্যানসার চিকিৎসা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত প্রতিষ্ঠান গ্লোবক্যানের ২০২০ সালের তথ্যমতে, বিশ্বে প্রতিবছর এক কোটি ৯০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ১ কোটির মতো। আক্রান্তদের ৬০ শতাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশের মানুষ। একই সঙ্গে মারা যাওয়াদের ৭০ শতাংশই এসব দেশের নাগরিক। আগামী ২০৫০ সালের মধ্যে বিশে^ ক্যানসার রোগীর সংখ্যা ৭৫ শতাংশের বেশি বাড়তে পারে বলে হুশিয়ারি দিয়েছে ডব্লিউএইচও।

এদিকে প্রতিবছর নানা কর্মসূচিতে দিবসটি বাংলাদেশে পালিত হলেও দেশে কী পরিমাণ ক্যানসার রোগী রয়েছে তার সঠিক কোনো হিসাব নেই সরকারের হাতে। চার বছর আগের গ্লোবক্যানের সূত্র ধরে প্রতিবছর প্রায় দেড় লাখ বাংলাদেশি ক্যানসারে আক্রান্ত হয় বলে ধারণা করা হয়। এর মধ্যে মারা যায় এক লাখ ৯ হাজার।

ডব্লিউএইচওর মানদণ্ড অনুযায়ী, প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি সমন্বিত ক্যানসার চিকিৎসা কেন্দ্র দরকার। তবে তার ধারেকাছেও নেই বাংলাদেশ। রোগী বাড়লেও বাড়ছে না চিকিৎসাকেন্দ্র ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। যতটুক রয়েছে তাতেও নানা অব্যবস্থাপনায় ছেয়ে গেছে। জনসংখ্যার অনুপাতে এখানে ১৬০টি সেন্টারের প্রয়োজন হলেও আছে মাত্র ২২টি। যার অধিকাংশতেই যন্ত্রপাতি নষ্ট, লোকবলের অভাবসহ আছে নানা সংকট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ক্যান্সারে প্রতিবছর আক্রান্ত হচ্ছে ২ কোটি মানুষ

প্রকাশিত সময় : ১০:৩৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪