বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিনামূল্যে শিক্ষার আলো ছড়াচ্ছে সুমি মুরমু

রাজশাহীর কয়েরদারাতে ২০ জন সুবিধাবঞ্চিত আদিবাসীদের শিশুর মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন সুমি মুরমু। অসহায়, গরীব ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে গড়ে তুলেছেন বিনামূল্যের পাঠশালা।খোলা আকাশের নিচেই সপ্তাহে শুক্রবার ও শনিবার দুদিন চলে এই কার্যক্রম। আদিবাসী জনগোষ্ঠীর অনেকে শিক্ষার আলো থেকে বঞ্চিত।এসব শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতেই এগিয়ে এসেছেন, স্থানীয় তরুণী সুমি মুরমু। সুমি মুরমু জানান, অসহায় দরিদ্র শিশু যারা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে ওদের জীবনে, অকালে ঝড়ে যাবে ওদের জীবন ওই চিন্তা থেকেই ওদের পাশে দাড়ানোর অনেক উদ্যোগ, সেটাই বাস্তাবে রূপ দেওয়ার জন্য আমি উদ্যোগটা নিলাম। সপ্তাহে ২দিন খোলা আকাশের নিচেই চলে বিনামূল্যের এ পাঠাশালা। তার এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।

এমন উদ্যোগ নিয়ে ফিরোজ কোবির সেন্ট বলেন, বর্তমানে সুমি যে উদ্যোগটা নিয়েছে এটা বিশেষ করে ছিন্নমূল শিক্ষার্থীদের শিক্ষাদানের উত্তম পন্থা বলে আমি মনে করি।সুমির বিনামূল্যের পাঠশালা একদিন প্রাতিষ্ঠানিক রূপ পাবে। যেখানে ব্যবস্থা থাকবে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের।সুমি চাকরি করে একটি আর্থিক প্রতিষ্ঠানে, সপ্তাহে দুই দিন ছুটি পান তিনি আর এ ছুটির শুক্রবার ও শনিবার, এই দুইদিন আদিবাসীদের নিয়ে কাজ করে চলেছেন। বিশেষ করে নারী জাগরণের, অনন্য ভূমিকা রাখেন সে, পিছিয়ে পড়া নারীদেরকে সেনেটারি ন্যাপকিন উপহার দেন, যে সকল অসহায় শিশু আছে যারা স্কুলে বা প্রাইভেট পড়তে পারে না, তাদেরকে সে বিনামূল্যে প্রাইভেট পড়ানো ও বাসায় ছুটির দিনে বিনামূল্যে পাঠদান করিয়ে তাদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।তিনি ছোটবেলা থেকেই নারীদের নিয়ে কাজ করেন। রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল দিতে শিক্ষা জীবন শুরু। বর্তমানে সে রাজশাহী বিশ্ববিদ্যালয় এমবিএ করছেন মার্কেটিং এ ও একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের জব করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে শিক্ষার আলো ছড়াচ্ছে সুমি মুরমু

প্রকাশিত সময় : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪