বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধদের বের করতে জাবির হলগুলোতে অভিযান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্ব স্ব হল প্রভোস্টের নেতৃত্বে সবকটি আবাসিক হলে এই অভিযান চালানো হয়।

এ সময় বেশ কিছু অবৈধ শিক্ষার্থীকে হল থেকে বের করে বৈধদের সিট বুঝিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া, হলের যে সব রুম তালাবদ্ধ ছিলো তা ভেঙে নতুন তালা দেয়া হয়েছে।

এর আগে, সিন্ডিকেট সভায় অছাত্রদের হল থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে এ বিষয়ক নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে টাঙিয়ে দেয়া হয়। এ ছাড়া হলের কক্ষগুলোতেও বিজ্ঞপ্তির অনুলিপি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অবৈধভাবে হলে অবস্থারত শিক্ষার্থী ও পোষ্য কোটায় ভর্তি শিক্ষার্থীদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে যারা অবৈধভাবে হলে অবস্থান করছেন, তারা এবং সব পোষ্যকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। নির্ধারিত তারিখের মধ্যে হল ত্যাগ না করলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অবৈধদের বের করতে জাবির হলগুলোতে অভিযান

প্রকাশিত সময় : ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪