মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। গ্রেপ্তারের নাম মো. আবরার হোসাইন (১৮)।

বৃহস্পতিবার দিবাগত রাতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এটিইউ। আজ শুক্রবার এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত রাতে এটিইউর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ও এজাহারভুক্ত পলাতক আসামি আবরার হোসাইনকে গ্রেপ্তার করেছে।

আবরার ও তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।তিনি আরও জানান, আবরার কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সাথে বাইরে মুক্ত জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত। জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর কার্যক্রম পরিচালনার জন্য এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার-প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করছিল।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৩:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪