মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসিতে প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৫৯ পরীক্ষার্থী

দেশজুড়ে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৩৫৯ পরীক্ষার্থী। আর পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে ২৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে প্রথম দিনে আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে। দেশের ২ হাজার ২৬৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। অনুপস্থিত ছিল ৯ হাজার ৭৩১ জন।

এদিন ঢাকা বোর্ডের ২ হাজার ৩৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৮০৯, রাজশাহী বোর্ডে ১ হাজার ১৮১, বরিশাল বোর্ডে ৬৮২, সিলেট বোর্ডের ৫৬৪, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৪৩, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৩৭০, ময়মনসিংহ বোর্ডে ৬০৪ ও যশোর বোর্ডে ১ হাজার ১৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সেই সঙ্গে আজ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে বরিশাল বোর্ডের ২ ও ময়মনসিংহ বোর্ডের ৪ জন পরীক্ষার্থীকে ও কুমিল্লা বোর্ডে এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কুরআন মজিদ বিষয়ের পরীক্ষা হয়। এ বোর্ডে ৭ হাজার ৬৬০‌ অনুপস্থিত ও নানা অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন‌ বহিষ্কার হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বাংলা ২য় পত্র পরীক্ষা সম্পন্ন হয়। এ বোর্ডে ১ হাজার ৯৬৮ অনুপস্থিত ছিল, আর বহিষ্কার হয়েছেন ১১জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এসএসসিতে প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৫৯ পরীক্ষার্থী

প্রকাশিত সময় : ০৯:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪