মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শোবিজ অঙ্গনে পা রাখলেন মেহজাবীনের বোন মালাইকা

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মেধা-পরিশ্রমের গুণে খ্যাতি কুড়িয়েছেন তিনি। এবার শোবিজ অঙ্গনে পা রাখলেন তার সহোদর ছোট বোন মালাইকা চৌধুরী। একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে এ যাত্রা শুরু করলেন তিনি।

ত্বকের রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন মালাইকা চৌধুরী। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

বোনের অভিষেক বিজ্ঞাপনটি ফেসবুকে পোস্ট করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘টিভিসিতে অভিষেকের জন্য মালাইকা তোমাকে অভিনন্দন। তুমি অসাধারণ।’

মেহজাবীনের বোনকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে মালাইকাকে মেহজাবিনের কার্বন কপি বলে মন্তব্য করছেন। কেউ কেউ দাবি করেছেন, দুই বোনকে একসঙ্গে একফ্রেমে দেখতে চাই।

প্রসঙ্গত, মালাইকা চৌধুরী বর্তমানে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শোবিজ অঙ্গনে পা রাখলেন মেহজাবীনের বোন মালাইকা

প্রকাশিত সময় : ০৯:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪