মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারদিন ব্যাপী বইমেলা শুরু

বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ড. শামসুজ্জোহা’র স্মরণে ‘তারুণ্যের ভাবনার পরিধি বাড়াই, প্রান্তিক শিশুদের পাশে দাঁড়াই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন আয়োজন করেছে “অমর একুশে গ্রন্থ উৎসব -২০২৪”।

আজ ১৮ ফেব্রুয়ারি সকাল ৯ টায় বইমেলা উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উদ্বোধনের সময় তিনি এমন উদ্দোগে এ সব সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নব জাগরনে ফাউন্ডেশন মূলত চিন্তাশক্তির বিকাশ ও তরুণদের মধ্যে সাহিত্য চেতনা জাগ্রত করতেই এই গ্রন্থ উৎসবের আয়োজন করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই গ্ৰন্থ উৎসব থেকে অর্জিত মুনাফা ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে আয়োজক কমিটির আহবায়ক মো. মনারুল ইসলাম বুলেট বলেন,
“এবারের গ্রন্থ উৎসবে প্রজন্ম পাবলিকেশন, শিকড় পাবলিকেশন, আল-হামরা প্রকাশনী, আলেয়া বুক ডিপো, ইত্যাদি গ্রন্থ প্রকাশ , অন্বেষা প্রকাশন, বাংলাপ্রকাশ , চন্দ্রবিন্দু প্রকাশন, অবসর প্রকাশনা সংস্থা, শব্দশৈলি, অনন্যা প্রকাশনী, বিদ্যাসাগর লাইব্রেরী, বুক পয়েন্ট, বিদ্যাসাগরসহ প্রায় ২৫টি প্রকাশনী থাকবে। এছাড়াও রাজশাহীর তিনটি স্বনামধন্য লাইব্রেরিও যুক্ত থাকবে বলে জানান তিনি।”

মেলার উদ্বোধনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম এবং অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম সাউদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ তারিকুল হাসান , প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক। এছাড়াও  উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মনিমুল হক স্যার এবং অধ্যাপক ড. ফারহাত তাসনিম ম্যাম। এছাড়াও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী সদস্য এবং স্বেচ্ছাসেবীগন।

উল্লেখ্য, নবজাগরণ ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, বিগত ২০১২ সাল থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক উন্নয়নে সহায়তামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষাক্ষেত্রে উৎসাহী করা ও যুগোপযোগী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।বর্তমানে সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের ৭৩ নং কক্ষটি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

অমর একুশে গ্রন্হ উৎসব -২০২৪ এ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছেন বারিন্দ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।
গ্ৰন্থ উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারদিন ব্যাপী বইমেলা শুরু

প্রকাশিত সময় : ০১:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪