শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা দাবি ও হুমকির মামলায় যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি বিতর্কিত সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে নিউ ইয়র্কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার স্থানীয় সময় সকালে তাকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ।

এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি ও হুমকির মামলায় নিউ ইয়র্কের অদূরের দ্বীপ স্ট্যাটেন আইল্যান্ড থেকে ইউটিউবের আলোচিত ও বিতর্কিত এই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করা হয়।

গত মঙ্গলবার  কুইন্স ক্রিমিনাল কোর্টে তাকে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ১১৩ প্রেসিঙ্কটের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। এ পরোয়ানায় তাকে ধরিয়ে দিতে বা খোঁজ দিতে অনুরোধ করা হয়েছিল।

নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগায়।

নিউ ইয়র্ক পুলিশের ওই পরোয়ানায় ওই ব্যক্তির নাম বলা হয়নি। তবে বাংলাদশের সংবাদমাধ্যমগুলো তাদের নিউ ইয়র্ক প্রতিনিধির বরাতে ওই ব্যক্তির নাম জ্যাকব মিল্টন বলে খবর প্রকাশ করেছে। জ্যাকব মিল্টন নিউ ইয়র্ক বিএনপির যুগ্ম আহ্বায়ক নীরা রাব্বানীর ভাই।

নীরা রাব্বানী ও তার মেয়ে প্রেমা রাব্বানী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে অশ্লীল মন্তব্যের ভিডিও পোস্ট করায় ইলিয়াসের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন।

একটি মামলায় গত ১ ফেব্রুয়ারি ১১৩ প্রেসিঙ্কটে গিয়ে আত্মসমর্পনের পর ২১ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজিরার নোটিস (ডিএটি) দিয়ে ছেড়ে দেয়া হয়েছিল বলে তখন খবর প্রকাশিত হয়। ২০২২ সালের ৭ নভেম্বর আরেকবার ইলিয়াসকে নিউ ইয়র্কের পুলিশ গ্রেপ্তার করেছিল নীরা রাব্বানীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকাশিত সময় : ১২:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪