বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্চে ইউনিট প্রতি ৩৪ পয়সা বাড়ছে বিদ্যুতের দাম

মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের দাম বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আগামী তিন বছর এই দাম সমন্বয় করে চলা হবে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, যারা ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবে তাদের বাড়বে ৩৪ পয়সা প্রতি ইউনিট। আর ৩৪ থেকে ৭০ পয়সা বাড়বে যারা ৫০ ইউনিটের উপরে পর্যায়ক্রমে ব্যবহার করবে। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। অন্যদিকে গ্যাসে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

তিনি জানান, কয়লার দাম এবং ডলারের দাম বাড়ার কারণে বিদ্যুৎ এর দাম বাড়ানো হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, যে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয় সেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রতি ইউনিট ৭৫ পয়সা। তবে আপাতত গ্যাসের দাম বাড়ছে না বলেও তিনি জানান।

তবে গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, বিদ্যুতের নতুন দাম মার্চ থেকে কার্যকর হবে। গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই গ্যাসের দাম বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

মার্চে ইউনিট প্রতি ৩৪ পয়সা বাড়ছে বিদ্যুতের দাম

প্রকাশিত সময় : ০৬:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪