শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর উত্তরাধিকার সারাজীবন বেঁচে থাকবে: ওবায়দুল কাদের

স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু যে উত্তরাধিকার রেখে গেছেন তা আজীবন বেঁচে থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার ১০৪তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথই আমাদের পথ। স্বাধীনতা দিয়ে যাওয়ার মাধ্যমে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তার কোনো মৃত্যু নেই।তার উত্তরাধিকার সারা জীবন বেঁচে থাকবে।

ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের বহুদিনের আকাঙ্খা স্বাধীনতা এনে দিতে টুঙ্গীপাড়ার এক বীর প্রসূতি মা যাকে জন্ম দিয়ে ধন্য করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রথম ব্যক্তি যিনি বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তিনি চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আমাদের সব সংকটে তিনি আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখের সময়ে একমাত্র বাতিঘর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বঙ্গবন্ধুর উত্তরাধিকার সারাজীবন বেঁচে থাকবে: ওবায়দুল কাদের

প্রকাশিত সময় : ১২:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪