বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টারের নাম 
























