বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কেজি গাঁজাসহ আরজু মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দশটায় উপজেলার ফুলবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 আটককৃত আরজু কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের মৃত শহীদ ওরফে সাদন মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ চৌধুরী এসআই মহাদেব বাছার ও এএসআই পরিমল চন্দ্র শীল এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ফুলবাড়ী চা বাগানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে আটক করেন।
 এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরজু মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। রবিবার সকাল ১১টায় কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

মৌলভীবাজারের কমলগঞ্জে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত সময় : ০৭:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪