বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের রাউজানের সন্তান আদনান আহমেদ তামিম। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে বুয়েট ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। তামিম রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা আবু তৈয়বের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তামিম চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। তিনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। বুয়েটের গত ২৪ ফেব্রুয়ারি দুই ধাপে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২৭ ফেব্রুয়ারি প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় মনোনীত শিক্ষার্থীরা ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তামিমের মামা মাওলানা জানে আলম বলেন, ‘ভাগনের এমন সফলতায় আমাদের পুরো পরিবার এবং এলাকাবাসী আজ আনন্দিত। আমার ভাগনেকে তার মা সব সময় তদারকিতে রেখে সুন্দরভাবে পড়াশোনা করিয়েছেন। আজ তার সুফল আমরা পেলাম।’
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বুয়েটের ভর্তি পরীক্ষায় সেরা আদনান
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১২:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- ১৩৬
Tag :
সর্বাধিক পঠিত

























