রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। রোববার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার (২৩ মার্চ) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট চারটি স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণ জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত সময় : ০৯:৫৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪