বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ

কারাগার থেকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

আজ রবিবার দুপুর ১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে মায়ের জানাজায় অংশ নেন তিনি।

কারাবন্দী আবু সাঈদ চাঁদের মা মোছা. আশরাফুন্নেছা ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুর পর আজ বেলা ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আড়াই ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পান।

জানাজায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘণ্টার জন্য আবু সাঈদ চাঁদকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। বেলা ১২টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আবার ২টা ১৬ মিনিটে কারাগারে পৌঁছান তিনি।

উল্লেখ্য, অর্থ আত্মসাৎ ও প্রতারণার এক মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মারুফ আল্লাম এ রায় ঘোষণা করেন।

এ ছাড়া গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক জনসভায় বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় মোট ২৭টি মামলা হয়। তার নামে বর্তমানে ৭৩টি মামলা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা চাঁদ

প্রকাশিত সময় : ১২:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪