মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষের এই ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। ৪৫ মিনিট শেষে ১-০ গোলে পিছিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৪ মিনিটে গোলটি হজম করে তারা। এ সময় পাল্টা আক্রমণে উঠে গোল করেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস টিকোসরা।
তবে বিরতির পর পরই সমতা ফেরায় আর্জেন্টিনা। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার নেওয়া বাম পায়ের শট পোস্টের ডান পাশের উপরের কোণা দিয়ে জালে প্রবেশ করে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























