বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তদন্ত কমিটি, মালবাহী ট্রেনের চালকসহ ৩ জন বরখাস্ত

পাবনার ঈশ্বরদীতে তেলবাহী ও মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে মালবাহী ট্রেনের চালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন লাইনচ্যুতির ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- বিভাগীয় সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শাহ সূফী নুর মোহাম্মদ আরও বলেন, প্রাথমিকভাবে মালবাহী ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে তেলবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে খুলনার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ৭ ঘণ্টা পর লাইনচ্যুত হওয়া দুটি বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, একটি তেলবাহী ট্রেন পার্বতীপুরে তেল নামিয়ে দিয়ে খুলনার দিকে যাওয়ার পথে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে দাঁড়ায়। সেসময় পাথরবোঝাই একটি মালবাহী ট্রেন ভারত থেকে ঢাকা যাওয়ার পথে একই স্টেশনে দাঁড়ায়।

‘তখন পাথরবোঝাই ট্রেনটি সান্টিং (বগি এক লাইন থেকে আরেক লাইনে নেওয়ার সময়) করার সময় তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী লোকোমোটিভ থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগি উদ্ধারে কাজ শুরু করে।’ – যোগ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তদন্ত কমিটি, মালবাহী ট্রেনের চালকসহ ৩ জন বরখাস্ত

প্রকাশিত সময় : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪