রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুইদিন পর নারীর মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজ হওয়ার দুইদিন পর জঙ্গলের ভেতর গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো রেখা বেগম (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৯ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নওয়াবাগান এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
রেখা ওই ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের মেয়ে। পুলিশের ধারণা রেখাকে হত্যার পর জঙ্গলে এভাবে মরদেহ বেঁধে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছরখানেক আগে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার সঙ্গে রেখার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রেখাকে গত ২ মাস আগে রিয়াজ তালাক দেয়। গত ২৭ মার্চ হঠাৎ রেখার বাড়িতে এসে তাকে নিয়ে যায় রিয়াজ। এরপর থেকে রেখা নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয়রা গলায় ওড়না পেঁচানো অবস্থায় রেখাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে রেখার মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিক অবস্থায় এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। রেখার সাবেক স্বামী রিয়াজকে আটক করলে প্রকৃত তথ্য জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুইদিন পর নারীর মরদেহ উদ্ধার 

প্রকাশিত সময় : ০৭:৫৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪