শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে ৫১১ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিকদের হয়ে দিনের শুরুতে ফিফটি তুলে নেন মেহেদী হাসান মিরাজ। তবে কামিন্দু মেন্ডিসের একই ওভারে ব্যক্তিগত ১৪ রানে আউট হন তাইজুল ইসলাম।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত ২৯১ রানে ৮ উইকেট হারিয়েছে। জয়ের জন্য এখনও ২২০ রান করতে হবে।
আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দিনের খেলায় মুখোমুখি হয় দুদল। যেখানে গতকাল লংকানদের দেওয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছিল স্বাগতিকরা।
এর আগে শ্রীলংকা ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে বাংলাদেশের সামনে ৫১১ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় করতে হবে।
সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিংয়ে নিজেদের হতশ্রী অবস্থা দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে শ্রীলংকার করা ৫৩১ রানের জবাবে মাত্র ১৭৮ রানে হয়েছে অলআউট।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























