শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদুল হারামে ও মসজিদে নববীতে রমজানের শেষ জুমা পড়াবেন যারা

রমজানের শেষ জুমার নামাজ আজ শুক্রবার (০৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে জুমার নামাজে ইমামতি করবেন হারামাইন শরিফাইন পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। অন্যদিকে মদিনার মসজিদে নববীতে জুমার নামাজে ইমামতি করবেন মসজিদটির ইমাম ও খতিব শায়েখ বুয়াইজান।

মসজিদুল হারাম ও মসজিদে নববীবিষয়ক ওয়েবসাইট হারামাইন শরিফাইন থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বেশ কয়েকজন ইমাম ও খতিব রয়েছেন। তারা হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের সূচি অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্তের নামাজে ইমামতি করেন। রমজানে শেষ জুমায় অংশ নিতে মসজিদুল হারাম ও নববীতে মুসল্লিদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। হযরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববী) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’-(মাজমাউয যাওয়াইদ, ৪/১১)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মসজিদুল হারামে ও মসজিদে নববীতে রমজানের শেষ জুমা পড়াবেন যারা

প্রকাশিত সময় : ১০:৩৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪