বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে এক ও ভোলাহাটের গোহালবাড়িতে দুই শিশুর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলো- শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কামারপাড়ার রূপ কুমারের মেয়ে প্রিয়াঙ্কা (১১) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের রাধানগর কলোনির সুবোধ মিস্ত্রির ছেলে মো. আজিজুল হক (১১) ও আব্দুল কাদিরের ছেলে মো. জিহাদ (১১)।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ধর্মীয় উৎসব পালনে পগলা নদীর তর্ত্তিপুর শ্মশানঘাটে পরিবারের সঙ্গে গোসল করতে নামে প্রিয়াঙ্কা। সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় প্রিয়াঙ্কাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, আজ শনিবার দুপুরে মহানন্দা নদীর গুজুর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় আজিজুল ও তার সহপাঠী জিহাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল নদীতে অভিযান চালিয়ে দুই জনকে উদ্ধার করে। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত সময় : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪