শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লিভারপুলের ড্রয়ের পর প্রিমিয়ার লিগে কারা, কোথায়

লিভারপুলের সামনে সুযোগ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার। তবে সেই সুযোগ হাতছাড়া করেছে তারা। ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয়েছে অলরেডদের। তাতে মূলত লাভ হয়েছে আর্সেনালের। লিভারপুলের সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে শীর্ষে এখন মিখাইল আরতেতার দল।

ইংলিশ লিগ জয়ের দৌড়ে থাকা তিন ক্লাবের পয়েন্টের ব্যবধান মাত্র এক। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে যথাক্রমে এক ও দুইয়ে আর্সেনাল ও লিভারপুল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

গতকাল রবিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে লিভারপুল। লুইস দিয়াসের গোলে এদিন প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল লিভারপুলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেস। পরে কোবি মাইনোর গোলে এগিয়েও যায় ইউনাইটেড। পরে মোহাম্মদ সালাহর গোলে হার এড়ায় ম্যাচজুড়ে দাপট দেখানো লিভারপুল।

শক্তিশালী লিভারপুলের বিপক্ষে ড্র করলেও সময়টা খুব একটা ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগে আগের পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। সবশেষ ম্যাচেও চেলসির বিপক্ষে জয়ের প্রান্তে গিয়ে শেষ মুহূর্তে দুই গোল খেয়ে হেরে যায় দলটি।

বর্তমানে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে ইউনাইটেড। তাদের ওপরে আছে টটেনহ্যাম ও অ্যাস্টন ভিলা। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার চারে টটেনহ্যাম। ৩২ ম্যাচে টটেনহ্যামের সমান ৬০ পয়েন্ট নিয়ে তালিকার চারে ভিলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লিভারপুলের ড্রয়ের পর প্রিমিয়ার লিগে কারা, কোথায়

প্রকাশিত সময় : ১০:৩৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪