মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৈশাখে রাবিতে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা

পহেলা  বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গল শোভাযাত্রা হবে না। তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ‘কালবৈশাখী’ উৎসব।

আজ শুক্রবার (১২ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী।

তিনি বলেন, ঈদে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় এ বছর পয়লা বৈশাখ ক্যাম্পাসে পালিত হচ্ছে না।
তবে বৈশাখের শেষে বর্ণাঢ্য আয়োজনে ‘কালবৈশাখী’ উৎসব পালিত হবে। শিক্ষার্থীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, বাঙালির চিরায়ত সংস্কৃতি চর্চার লক্ষ্যে প্রতিবছর চারুকলা অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দিবসটি ঘিরে বৈচিত্র্য রূপে সজ্জিত হয় পুরো চারুকলা অনুষদ। মঙ্গল শোভাযাত্রায় দেখা মেলে রং-বেরঙের প্ল্যাকার্ড ও ডামিসহ নানা চিত্র।

শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে চারুকলার দেয়ালগুলো। তবে করোনা ও ঈদের ছুটিসহ নানা কারণে গত কয়েক বছর পয়লা বৈশাখে সেটা উদযাপন সম্ভব হচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৈশাখে রাবিতে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত সময় : ০৯:০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪