শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসকগোষ্ঠীকে পরাজয় বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে সাজা প্রদান ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে আওয়ামী সরকার এখন তাদের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে। হাবিবুর রশীদ হাবীবসহ নেতাদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ সেই কর্মসূচিই নিরবচ্ছিন্ন অংশ।’

তিনি বলেন, ‘বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার আওয়ামী সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায়। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসকগোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে। আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারির ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী জোরালোভাবে শুরু হয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম-নির্যাতন। ডামি আওয়ামী সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিরোধী দল ও মতের মানুষদের ঘায়েল করতে লাগামহীন গতিতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান এবং জামিন নামঞ্জুর করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য লতিফুল্লাহ জাফরু, বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মাকসুদ হোসেন এবং সদস্য মোহাম্মদ আরিফ হাসান হাজির হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

হাবিবুর রশীদ হাবিবসহ নেতাদের সাজা বাতিল, তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪