বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার শ্যামপুর বালুর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিনজনই কিশোর বয়সের। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল জানান, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেন কিশোরদের স্বজনরা। তারা এ সময় কান্নায় ভেঙে পড়েন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪