শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হারের দায় ফিজকে দিতে চান না রুতুরাজ

মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভারের ৩ বলে ১৯ রান নিয়ে মার্কাস স্টয়নিস ৩ বল আগেই লক্ষ্ণৌকে ম্যাচ জেতান। ৩ ওভার ৩ বলে ৫১ রান দেন বাংলাদেশের এই পেসার। কাটার মাস্টারের এমন খরুচে বোলিংই চেন্নাইয়ের হারের কারণ বলে মনে করছেন অনেকে।

তবে হারের দায় ফিজকে দিতে চান না চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াদ। তিনি মনে করেন, এই উইকেটে এই রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচ হারের পর তিনি বলেন, ‘জাদেজা ৪ নম্বরে ব্যাট করছে। পাওয়ারপ্লের মধ্যেই আমরা দ্বিতীয় উইকেট হারিয়েছিলাম যে কারণে সে (জাদেজা) তখন ব্যাটিংয়ে আসে। এটা আমাদের পরিকল্পনার অংশ। যখনই (দুই) উইকেট পড়বে তখনই জাদেজা আসবে। আমি মনে করি এটা (দলীয় রান) যথেষ্ট নয়। তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে।’

চেন্নাই অধিনায়কের মতে, গতকাল রাতে চিপাকে যথেষ্ট শিশির ছিল। যার প্রভাব পড়েছে খেলায়। ফিল্ডিংয়ে সমস্যা হয়েছে, একই সঙ্গে স্পিনারদেরও বল গ্রিপ করতে বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, ‘এই হার হজম করা কঠিন কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলেছে লক্ষ্ণৌ। ১৩ তম ওভার পর্যন্তও ম্যাচ আমাদের হাতে ছিল। স্টয়নিসকে টুপি খোলা অভিনন্দন। এই ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আমরা আরেকটু ভালো করতাম। কিন্তু এটা খেলারই অংশ, যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হারের দায় ফিজকে দিতে চান না রুতুরাজ

প্রকাশিত সময় : ১১:০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪