মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির জন্য দুহাত তুলে কেঁদে বুক ভাসালেন বীরগঞ্জের মুসল্লিরা

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তৌহিদী জনতার উদ্যোগে তাপদাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। কমছেই না তাপমাত্রার পারদ উলটো দিন দিন বাড়ছে গরম আর তাপদাহ। বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন  মুসল্লিরা। এসময় মুসল্লিরা আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করেন।২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়, এতে উপজেলা বিভিন্ন এলাকায় কয়েকশত মুসল্লী অংশ নেয়।নামাজে ইমামতি করেন বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দুই হাত তুলে বীরগঞ্জ উপজেলা সহ পুরো বাংলাদেশে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন।দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।তিনি আরও বলেন, রাসুল (সা:) এই নামাজের সময় তার দুহাত উল্টে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও উনার মতো করে করার চেষ্টা করেছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৃষ্টির জন্য দুহাত তুলে কেঁদে বুক ভাসালেন বীরগঞ্জের মুসল্লিরা

প্রকাশিত সময় : ০৫:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪