শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালবৈশাখীতে গাছ ভেঙে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনে ২৪টি বড় ও মাঝারি আকারের গাছ ভেঙে পড়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঘূর্ণিঝড়ের ফলে এ ঘটনা ঘটে।ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কাবির আহমেদ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিকেলের কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে আখাউড়া-সিলেট রেললাইনের উপরে ২৪টি বড় ও মাঝারি আকারের গাছ ভেঙে পড়েছে। ফলে সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। একইসাথে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় বড় একটি গাছ ভেঙে পরেছে। এতে করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও ভানুগাছ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন বিকেল পাঁচটা থেকে দাঁড়িয়ে আছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কালবৈশাখীতে গাছ ভেঙে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত সময় : ১০:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪