মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় স্বামীর মৃত্যুর ৩ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু

রাজশাহীর বাঘায় স্বামীর মৃত্যুর ৩ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) রাত সাড়ে ১২টার দিকে স্বামী সেকেন্দার আলী গাজী (৭০) ও রাত সাড়ে ৩টার দিকে স্ত্রী আনোয়ারা বেগম (৬০) মারা যান। তারা গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের স্বামী-স্ত্রী দম্পতি। তাদের বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর ব্যাংগাড়ি গোরস্থান মাঠে জানাজা শেষে দাফন করা হয়।

জানা যায়, সেকেন্দার আলী গাজীকে বৃহস্পতিবার সকালে অসুস্থতার কারনে রাজশাহীতে ডাক্তার দেখিয়ে বাড়িতে আনা হয়। এরপর সে ভালই ছিল। হটাৎ রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর বিষয়ে জানতে পেরে স্ত্রী আনোয়ারা বেগম ৩ ঘন্টা পর রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান।

তবে স্ত্রী আনোয়ারা বেগম বেশ কিছুদিন থেকে স্টোক করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছিল। সে কোন কথা বলতে পারতো না। বিষয়টি নিশ্চিত করেন সেকেন্দার আলী গাজীর চাচাত ভাই গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আবদুল গনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান।
সেকেন্দার-আনোয়ারা দম্পতির ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাঘায় স্বামীর মৃত্যুর ৩ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু

প্রকাশিত সময় : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪