মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবিতে সম্পন্ন হলো গুচ্ছ ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা 

গােপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন হয়েছে।
শুক্রবার (৩মে ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে মানবিক শাখার (বি ইউনিট) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩৪১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ২১৭১ জন। যা শতকরায় হার ছিল ৯২.৭৩ শতাংশ।
পরীক্ষাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব, উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মাে. মােবারক হােসেন ও ভর্তি পরীক্ষা কমিটি বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, “ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনেও কােনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের সর্বাত্মক চেষ্টা করছি যাতে কােনো ভর্তিচ্ছু জালিয়াতি করতে না পারে।”
সকলের সার্বিক সহায়তায় দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপ-উপাচার্য ড. সৈয়দ সামসুল আলম।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সার্বিক সেবা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনও কাজ করেছে। দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযােগিতা করেছেন।
প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত।  তিন ইউনিটে মােট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষায় বসবে ৪৪৮১ জন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বশেমুরবিপ্রবিতে সম্পন্ন হলো গুচ্ছ ভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা 

প্রকাশিত সময় : ১০:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪