মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ আবেদন শেষ হচ্ছে আজ

সারাদেশে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ দেবে সরকার। সেই শূন্যপদে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হচ্ছে বৃহস্পতিবার (৯ মে)। এদিন রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা শেষ হবে আগামীকাল শুক্রবার।

এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানায়, ৯৬ হাজার ৭৩৬টি শূন্যপদের মধ্যে স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এদিকে চলতি মাসেই ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় এনটিআরসিএ। এজন্য আগামী সপ্তাহে টেলিটকের সঙ্গে সভা করবে সংস্থাটি। ওই সভায় কবে নাগাদ প্রাথমিক সুপারিশ করা হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান বলেন, ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে করা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করব চলতি (মে) মাসে প্রাথমিক সুপারিশ করার।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন ফি জমা দেওয়া যাবে ১০ মে রাত ১২টা পর্যন্ত।

আবেদনের ফি : সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ১০০০ (এক হাজার) টাকা ফি দিতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

আবেদনের প্রক্রিয়া : প্রার্থীরা এই http://ngi.teletalk.com.bd অথবা http://www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ আবেদন শেষ হচ্ছে আজ

প্রকাশিত সময় : ০৫:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪