শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ–জিম্বাবুয়ে ম্যাচে অসিম জাওয়াদ স্মরণে এক মিনিট নীরবতা

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গতকাল বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট আসিম জাওয়াদ রিফাত নিহত হন। আজ তার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ-জিম্বাবুয়ের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছে, ‘গতকাল চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদের সম্মানে মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে বিসিবি।’

আজ আসিম জাওয়াদ রিফাতের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার হাজারও মানুষ অংশ নেন। জানাজা শেষে পাইলট আসিম জাওয়াদ রিফাতের মরদেহ দুপুর ৩টায় জেলা শহরের সেওতা কবরস্থানে নেওয়া হয়। পরে তার নানা মরহুম মোহাম্মদ রউফ খানের কবরেই তাকে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ–জিম্বাবুয়ে ম্যাচে অসিম জাওয়াদ স্মরণে এক মিনিট নীরবতা

প্রকাশিত সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪