শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদা সোবহান। বর্তমানে তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত আছেন। কানাডায় হাইকমিশনার খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন নাহিদা সোবহান।

গতকাল বুধবার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। ২০২০ সাল থেকে জর্ডানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রিধারী নাহিদা সোবহান বাংলার পাশাপাশি ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি ভাষায় সমান দক্ষ। তিনি ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান

প্রকাশিত সময় : ০৯:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪