দলমতের উর্দ্ধে উঠে নাগরিক সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
তিনি আরো বলেন নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে তিনি অবগত আছেন এবং সেসব সমাধানে ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং যেগুলো সম্পর্কে এখনো কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি তা সমাধানে দ্রুতই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে । বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে মাল্টিপাটি এডভোকেসি ফোরামের এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন।
অনুষ্টানটি সভাপতিত্ব করেন মাল্টিপাটি এডভোকেসি ফোরামের ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক। এ বৈঠকে রাজশাহী মহানগরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে বিভিন্ন নাগরিক ইস্যূতে মতামত তুলে ধরেন। বিশেষ করে মাদক মুক্ত সমাজ, বৃক্ষরোপণ, মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন, কোচিং সেন্টারের নামে বাণিজ্য, মশক নিধন,পাবলিক টয়লেট সংস্কার, এবং কিশোর গ্যাং এর ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা জানান তারা ।
এফসিডিও’র এর অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের আওতায় এ গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন সুজন রাজশাহী এর সভাপতি সফি উদ্দিন আহমেদ, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলার সদস্য গোলাম মোস্তফা মামুন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য নাসরিন আক্তার মিতা, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের কোষাদক্ষ ও মহানগর আওয়ামী লীগের সদস্য শামসুন নাহার মুক্তি, মহানগর জাতীয় পাটির ১ নং যুগ্ম আহবায়ক সামসুদ্দিন মিন্টু, মহানগর জাতীয় পাটির যুগ্ম আহবায়ক শাহিন আলী, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্য ও মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মাদ সিয়াম, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্য ও মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী অঞ্চলের সিনিয়র ম্যানেজার আসমা আক্তার, প্রোগ্রাম এসোসিয়েট মো: রায়হান আলী, ইলেক্টরাল প্রোগ্রাম এসোসিয়েট আশেক তানভীর অনীক।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























