শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত বাংলাদেশি হজযাত্রীর প্রাণ বাঁচল

গুরুতর হৃদরোগে আক্রান্ত এক প্রবীণ বাংলাদেশি হজযাত্রীর প্রাণ বাঁচিয়েছে মক্কার কিং আবদুল্লাহ মেডিকেল সিটির একটি টিম। বর্তমানে ওই হজযাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মক্কা স্বাস্থ্যসেবার বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, বাংলাদেশি ওই হজযাত্রীর হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়। এরপর তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে কিং আবদুল্লাহ মেডিকেল সিটিতে নেয়া হয়।

সেখানকার মেডিকেল টিম হৃৎপিণ্ড বা রক্তনালী সম্পর্কে তথ্য পাওয়ার জন্য কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন সঞ্চালন করেন এবং ৪৫ মিনিটের মধ্যে একটি স্টেন্ট ইনস্টল করেন।

বর্তমানে ওই হজযাত্রীর অবস্থা স্থিতিশীল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিং আবদুল্লাহ মেডিকেল সিটির টিম বিভিন্ন বিশেষায়িত অপারেশন করে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হৃদরোগে আক্রান্ত বাংলাদেশি হজযাত্রীর প্রাণ বাঁচল

প্রকাশিত সময় : ০৭:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪