শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সব জল্পনার অবসান, এমবাপ্পে এখন রিয়ালের

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন, সেটি একপ্রকার নিশ্চিতই ছিল। তারপরও আগের ঘটনাপ্রবাহ বিবেচনায় নিশ্চিন্ত হতে পারেনি রিয়াল সমর্থকরা। গতকাল রবিবার দলবদলের বাজারে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছিলেন, রিয়ালের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন এমবাপ্পে। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণাই। সেটিও এবার দিয়ে দিল রিয়াল। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমবাপ্পের রিয়ালে ভেড়ার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

চ্যাম্পিয়নস লিগে ১৫তম শিরোপা উদযাপন শেষে এমবাপ্পের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় রিয়াল। ফ্রি ট্রান্সফারে যোগ দেওয়া এমবাপ্পের সঙ্গে রিয়ালের চুক্তি পাঁচ বছরের।

গত কয়েক বছর ধরেই পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে ভেড়ার খবর অনেকবার এসেছে। তবে নানা নাটকীয়তায় আর ক্লাব ছাড়া হয়নি। তবে এবার মৌসুম শেষ হওয়ার আগে এমবাপ্পে নিজেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। জুন মাসের ৩০ তারিখে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হয় তার। এরপর এটা ‘ওপেন সিক্রেট’ হয়ে যায় যে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদেই আসছেন।

২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান এমবাপ্পে। ২০২২ সালে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া বলতে গেলে চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে তিনি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। যদিও চুক্তিতে শর্ত ছিল, এমবাপ্পে চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। তবে আর সেটি করেননি। ফ্রি এজেন্ট হয়েই ক্লাব ছাড়লেন এই তারকা।

২৫ বছর বয়সী এমবাপ্পে এরই মধ্যে দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, একবার জিতেছেন। জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কারও। এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হিসেবে স্বীকৃতিও পেয়েছেন। তবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় অর্জন চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনো জেতা হয়নি তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সব জল্পনার অবসান, এমবাপ্পে এখন রিয়ালের

প্রকাশিত সময় : ০৮:৩০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪