বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপন কমসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মোছা. হাজেরা খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকতা ও কর্মচারীবৃন্দ। এবারের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান হলো ”করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা।” অর্থাৎ ভূমি পুনরুদ্ধার, মরুকরণ বন্ধ করা এবং খরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে আগামীর প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়া। আগামীর সবুজ পৃথিবীর অংশীদার হতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

রিপোর্টারের নাম 
























