মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে গ্রীন ভয়েস, বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

"বিশ্ব পরিবেশ দিবস" উপলক্ষে গ্রীন ভয়েস, বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ৫ জুন “বিশ্ব পরিবেশ দিবস” উদযাপন উপলক্ষে  গ্রীন ভয়েস,বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে
বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আজ বুধবার (৫ জুন) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে, লেকপাড়সহ বিশ্ববিদ্যালয়ের আরো বেশ কিছু জায়গায় তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
তারা বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্য বর্ধনকারী পলাশ গাছ রোপণ করে। এই কার্যক্রমে তাদেরকে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান মালি রন দা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, বশেমুরবিপ্রবি শাখার উপদেষ্টা মো: শফিকুল ইসলাম (সহকারী অধ্যাপক ফার্মেসী বিভাগ), প্রগতি বকসী (প্রভাষক ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ) এবং গ্রীন ভয়েস, বশেমুরবিপ্রবি শাখার সদস্যবৃন্দ।
গ্রীন ভয়েস, বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মোঃ জুয়েল বলেন, ” গ্রীন ভয়েস একটি সামাজিক সংগঠন বরাবরই এই সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ “বিশ্ব পরিবেশ দিবস ” উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় নানান রকম বৃক্ষ রোপন করি। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অটুট থাকবে।”
পরিশেষে তিনি যারা আজকে উপস্থিত থেকে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করেছে তাদেরকে ধন্যবাদ জানায় ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

“বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে গ্রীন ভয়েস, বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশিত সময় : ০৮:৩৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪