শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘আমাদের জেতা উচিত ছিল’

দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৪ রান তাড়ায় শেষ দুই বলে দরকার ৬, মাহমুদউল্লাহ লং অনে উড়িয়ে মারলেন কেশব মহারাজের বল। কিন্তু বাউন্ডারি লাইন পার হওয়ার আগেই সেটি তালুবন্দি করলেন এইডেন মার্করাম। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৪ রানে।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাই নার্ভাস ছিল, কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম যখন জাকের ছিল। এটা ঘটেনি (জয়)।’ বল হাতে ১৮ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। তানজিমের প্রশংসায় শান্ত বলেন, ‘তানজিম সত্যিই গেল কয়েকটি ম্যাচে কঠোর পরিশ্রম করেছে, আমাদের নতুন বলে উইকেট দরকার ছিল এবং সে সেটা করে দেখিয়েছে।’ এরপরই ম্যাচ হারের হতাশার কথাটি বলেছেন বাংলাদেশ অধিনায়ক ‘এ ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, আমরা প্রায় করেই ফেলেছিলাম কিন্তু শেষ কয়েক ওভারে ওরা ভালো বোলিং করেছে। ক্রিকেটে এটা হতেই পারে।’

রিশাদ হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন। তবে গতকাল তিনি ৩২ রান দিয়ে নেন ১ উইকেট। প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে খরুচে বোলার ছিলেন রিশাদই। তবু শান্তর কণ্ঠে ঝরল রিশাদের প্রশংসা। বলেন, ‘রিশাদ খুব ভালো, গত দুই ম্যাচে ও প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করেছে। আমরা ১০-১৫ বছরে লেগ স্পিনের সঙ্গে লড়াই করেছি, তবে আশা করি সে অনেক দূর যাবে।’বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দুই ম্যাচেই পেয়েছেন মাঠে আসা দর্শকদের সমর্থন। বাংলাদেশের পরের দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। সেখানেও সমর্থন পাওয়ার আশা ব্যক্ত করেন নাজমুল।

জয়ের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম বলেন, ‘এ ধরনের ম্যাচে শেষ ওভারে আপনি সবসময়ই বেশ নার্ভাস থাকবেন। এমন ম্যাচ আপনাকে মানসিকভাবেও চাপে রাখে। কখনো মনে হবে সব ঠিক আছে আবার কখনো মনে হবে ঠিক নেই। তবে এটি খুব বিনোদনমূলকও। ১৯.৫ (ওভার) যেকোনো জায়গায় যেতে পারত ম্যাচ (ফুলটস বলে), আরও দুই মিটার যেতে পারত। এমনটি হলে ভিন্ন কথা হতো এখন।’

ম্যাচসেরা হয়েছেন ৪৪ বলে ৪৬ রান করা হেইনরিখ ক্লাসেন। প্রোটিয়া এ ব্যাটসম্যান বলেন, (শেষ ওভারে ম্যাচ ফিনিশে) আমার হৃদয়ের জন্য এটা মোটেও ভালো ছিল না। তবে জিততে পেরে খুশি। উইকেট স্ট্রোক প্লের জন্য দুর্দান্ত নয়, তবে ডেভিড (মিলার) আগের ম্যাচে দেখিয়েছে কীভাবে এই উইকেটে ব্যাট করতে হয়। তার কাছ থেকে তথ্য নিয়ে, আমরা একটি ভালো স্কোর করেছি, তবু মনে হচ্ছিল ১০ রান কম হয়েছে। এ জয় বড় আত্মবিশ্বাস জোগাবে, আমরা এখন তিনটি চাপের ম্যাচ খেলেছি। জিততে পারছি, যা চমৎকার। আরও এক ম্যাচ, তারপর পরের পর্ব।’

‘ডি’ গ্রুপে তিন ম্যাচের সব জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের একটি করে জয় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের। নেপাল ও শ্রীলঙ্কা এখনো কোনো জয় পায়নি।

বাংলাদেশে পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩ জুন বৃহস্পতিবার। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় ১৭ জুন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : ১১৩/৬ (ডি কক ১৮, মার্করাম ৪, ক্লাসেন ৪৬, মিলার ২৯, ইয়ানসেন ৫*, মহারাজ ৪*; তানজিম ৪-০-১৮-৩, তাসকিন ৪-০-১৯-২, মোস্তাফিজুর রহমান ৪-০-১৮-০, রিশাদ ৪-০-৩২-১, সাকিব ১-০-৬-০, মাহমুদউল্লাহ ৩-০-১৭-০)।

বাংলাদেশ : ১০৯/৭ (তানজিদ ৯, শান্ত ১৪, লিটন ৯, সাকিব ৩, হৃদয় ৩৭, মাহমুদউল্লাহ ২০, জাকের ৮, রিশাদ ০*, তাসকিন ১*; ইয়ানসেন ৪-০-১৭-০, রাবাদা ৪-০-১৯-২, বার্টম্যান ৪-০-২৭-০, মহারাজ ৪-০-২৭-৩, নরকিয়া ৪-০-১৭-২)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘আমাদের জেতা উচিত ছিল’

প্রকাশিত সময় : ১০:২৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪