দিনাজপুরের বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ ও গাইডলাইন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২জুন বুধবার দুপুর ২ টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার সভাকক্ষে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স ঢাকার সহযোগিতায় এবং দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বিকাশ এর আয়োজনে আলোচনা সভা হয়েছে। বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীরগঞ্জ পৌরসভার প্যানেল-১ মেয়র মোঃ আব্দুল্লাহ আল হাবিব (মামুন) বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুক্তার আলী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অত্র পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ রহিমা খাতুন ও সামিনা ইয়াসমিন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, কর আদায়কারী আবুল কালাম আজাদ, কনজারভেন্সি ইন্সপেক্টর আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ, লাইসেন্স পরিদর্শক মোঃ হাসিনুর রহমান, খানসামা উপজেলার গোয়ালডিহি বিকাশ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুল হক, বিকাশ এর সমন্বয়কারী মোঃ নুর ইসলাম সহ প্রমুখ।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বীরগঞ্জ পৌর এলাকায় খেলার মাঠ উপহার দিতে চান – মেয়র
-
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ - প্রকাশিত সময় : ১০:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- ১০৮
Tag :
সর্বাধিক পঠিত



























