শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিন ইস্যুতে সরকারের ভূমিকা নীরব: ফখরুল

টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে আসা-যাওয়ার সময় বাংলাদেশের নৌযান লক্ষ্য করে মিয়ারমার থেকে কয়েক দফায় গুলি করার ঘটনায় সরকারের ভূমিকা নীরব  বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেছেন, ‘সেন্টমার্টিনে মিয়ানমারের আনাগোনা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর প্রচণ্ড রকমের হুমকি বলে আমরা মনে করি। কিন্তু এ সরকারের কাছে এটা কোনো প্রভাব বিস্তার করছে না। এ ঘটনায় সরকারে ভূমিকা আমরা নীরব দেখতে পাচ্ছি। তারা শুধু বলছে আলোচনা করবে।’

রোরবার (১৬ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের উপর আমাদের আস্থা কী করে থাকবে? দেশের জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করবে সরকার, কিন্তু সেন্টমার্টিনের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সরকারের ভূমিকা নীরব। এতেই বুঝা যায় তারা ব্যর্থ সরকার।’

ফখরুল আরও বলেন, ‘এ সরকার দুর্বল সরকার। বিদেশের উপর নির্ভর করেই এ সরকার টিকে আছে। যে কারণে কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটার পরও সরকার নীরব। আমরা মনে করি, এ সরকারের পদত্যাগ করা জরুরি হয়ে উঠেছে

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বলির পাঠা বানিয়েছে এ সরকার— এমন অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘যে সকল কর্মকর্তা ও কর্মচারী মনে করছেন, আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে টিকে থাকতে পারবেন, তাদের ধারণা ভুল। যার প্রমাণ বেনজীর ও আজিজের ঘটনা। কারণ লুট করলে, চুরি করলে, অন্ধের মতো অজনপ্রিয় সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না। আজকে এ সরকার লুটপাট করে বেনজীর ও আজিজকে বলির পাঠা বানিয়েছে।’

সাবেক এ দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ দেশের গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। বেনজীর আহমেদের বিরুদ্ধে শত শত বিঘা জমি, কয়েকটি বিশালবহুল ফ্ল্যাট ও কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে পত্রিকায় দেখলাম পুলিশের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিশাল ফিলিস্তি (সম্পদ অর্জনের) বেরিয়েছে। এখন সব এক এক করে বেরিয়ে আসছে। থোলের বিড়াল বেরিয়ে আসা শুরু হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম এ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে সব চুরির সুযোগ দিচ্ছে। আর এ সুযোগ দিয়ে আজ তাদের এ অবস্থা করেছে। বর্তমানে এ সব সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’

এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সেন্টমার্টিন ইস্যুতে সরকারের ভূমিকা নীরব: ফখরুল

প্রকাশিত সময় : ০৬:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪