মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও।

ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে বন্যা আতঙ্ক।
শুক্রবার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯৭ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)। এর আগে বুধবার ৪৩ ও বৃহস্পতিবার ৩৭ সেন্টিমিটার পানি বেড়েছে।

অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭১ মিটার। ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে বুধবার ৩৭ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ৩৬ সেন্টিমিটার পানি বেড়েছে।

পাউবো সূত্র জানায়, জুন মাসের শুরুতে যমুনায় পানি বাড়া শুরু হয়। ৩ জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও এক সপ্তাহ পর কমতে থাকে। এরপর ১৮ জুন থেকে আবার দ্রুত বাড়ছে যমুনার পানি।

এদিকে হু হু করে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি। এতে বন্যা আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে। চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন ছাড়াও যমুনার পশ্চিম তীরবর্তী সদর উপজেলার বাঐতারা, পূর্ব মোহনপুর, বেলুটিয়া এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, আরও চারদিন যমুনায় পানি বাড়বে। এতে বিপৎসীমা অতিক্রম করে ছোট থেকে মাঝারি বন্যা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

প্রকাশিত সময় : ০৭:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪