মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ বইয়ের মোড়ক উন্মোচন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ-এর পরিচালক প্রফেসর ড. এ.এইচ.এম রহমতুল্লাহ ইমন রচিত ‘ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ নামক বইয়ের মোকড় উন্মোচিত হয়েছে। আজ শনিবার (২২ জুন) বিকেল ৪ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মোকড় উন্মোচন করা হয়।

মোকড় উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহাসহ বইয়ের লেখক প্রফেসর ড. এ.এইচ.এম রহমতুল্লাহ ইমন।

আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব এ.কে.এম কামরুজ্জামান খান, ট্রাস্টের সম্মানিত কোষাধ্যক্ষ মো. জহুরুল আলম, ট্রাস্টের সম্মানিত সদস্য মোহাম্মাদ আলী দ্বীন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. ওয়ালীউল আলম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রেজাউল করিম।

মোকড় উন্মোচন অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বইয়ের লেখক প্রফেসর ড. এ.এইচ. এম রহমতুল্লাহ ইমন তাঁর দীর্ঘ সময় ধরে লেখা ‘ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ বইটিতে কিভাবে পরিসংখ্যানের গাণিতিক উপায়ে তথ্য সংগ্রহ, পর্যালোচনা এবং বিশ্লেষণ করা হয়েছে তা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও কোয়ান্টিফাইড মডেল ব্যবহার করে ডাটা সংগ্রহ গাণিতিক আকারে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা যায় তা সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন, ‘বইটি পড়লে পাঠকদের ভিন্ন আঙ্গিকে স্ট্যাটিস্টিক সম্পর্কে জানার সুযোগ ঘটবে।’

প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্য্যালয়ের ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান বলেন, ‘পরিসংখ্যান জীবনের অঙ্গ। যখন এটা উপলব্ধি করে কেউ পড়েন, তখন তার জন্য সহজ হয়ে উঠে। এই বইটা পড়ে ছাত্র-ছাত্রী-শিক্ষকসহ অন্যরা উপকৃত হবেন। তাঁরা লেখককে স্মরণ করবেন আজীবন

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথম বারের মতো এমন অয়োজন করেছে। এই উদ্যোগকে স্বাধুবাদ জানাই। ছাত্র অবস্থায় বইটি পড়তে পারলে আমরা সকলে আরো উপকৃত হতাম। ভবিষ্যতে বইটি যারা পড়বে তারা অবশ্যই উপকৃত হবে। রহমতুল্লাহ ইমন আরো বই লিখেছেন। তার মধ্যে ‘ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ নামক বইটি অন্যতম। ভবিষ্যতে এধরনের অনুষ্ঠান আরো বড় পরিসরে আয়োজন করা হবে।’

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক জনাব শামীম আহসান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য প্রফেসর ড. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, বিভিন্ন স্কুলেন ডীন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটরসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত সময় : ০৯:০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪