মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ডাকাতি ঘটনার  মূলহোতা ডাকাত সর্দার হাবিব গ্রেফতার

শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানে ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাতের নাম হাবিবুর রহমান হাবিব (৩৪)। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানা পুলিশ  সূত্রে  জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার (২৪ জুন) রাত আড়াইটায় আশীদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের তার আত্মীয়র বাড়িতে আত্মগোপনে থাকা অবস্হায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গত বছরের ২২ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি সংঘটিত হয়েছিল। ধৃত হাবিব এ ডাকাতির ঘটনায় জড়িত ও মুল পরিকল্পনাকারী ছিল বলে পুলিশ জানিয়েছে।
গত বছর ২৪ নভেম্বর এই ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে ডাকাতি ঘটনার  মূলহোতা ডাকাত সর্দার হাবিব গ্রেফতার

প্রকাশিত সময় : ০৯:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪