মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক।

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই  মাদক কারাবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে (২৮ জুন) শুক্রবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার  ৯ নং ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান (পুরান বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে সাহেদ আহমেদ (২০) নামে একজনকে আটক করা হয়।
ঘটনাস্থলে তার হাতে থাকা একটি প্লাস্টিকের শপিং ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ০২ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত সাহেদ আহমেদ কুরমা চা বাগান (পুরান বাজার) এলাকার শাহাদাত আলীর ছেলে। সে পলাতক এক ব্যক্তির যোগসাজসে দীর্ঘদিন যাবত  কমলগঞ্জ উপজেলার বিভিন্ন  এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানা যায়।
এছাড়া  কমলগঞ্জ  উপজেলার  শমশেরনগর পুলিশ ফাঁড়ির অপর এক অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ বদরুল ইসলাম নাঈম (২০) নামে একজনকে আটক করা হয়।
শুক্রবার (২৮ জুন) দিবাগত রাতে শমশেরনগর  পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ শমশেরনগর বিএএফ শাহীন কলেজের সামনে অভিযান চালিয়ে বদরুল ইসলাম নাঈমকে আটক করেন।
আটককৃতের কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বদরুল ইসলাম নাঈম কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের আনসার আলীর ছেলে।
সে জনৈক এক ব্যক্তির সহায়তায় কুলাউড়ার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের বোতলগুলো সংগ্রহ করে শমশেরনগরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে মর্মে জানায়।
এব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের  করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক।

প্রকাশিত সময় : ১১:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪