শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তাতে দেশের স্বার্থ নেই দাবি করে গত ২৭ জুন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত দলের থানা প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেন। বৃহস্পতিবার (৪ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জেলা ও মহানগর শাখা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকার কর্মসূচি ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ইসলামী আন্দোলন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবারবাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। বিশেষ অতিথি থাকবেন দলের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্র্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। সভাপতিত্ব করবেন ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন। বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রকাশিত সময় : ১২:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪