বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের মুকসুদপুরে সাপের কামড়ে আলমগীর মুন্সী (৩৮) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে মুকসুদপুর উপেজলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর মুন্সী গোপালপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে। সে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির চাকরি করতেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক আলমগীর মুন্সী বিকালে স্থানীয় মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় তাকে একটি বিষধর সাপ দংশন করে। তাকে মাঠ থেকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিষধর কোন সাপ তাকে দংশন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুকসুদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু, এলাকায় আতঙ্ক

প্রকাশিত সময় : ১২:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪