শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম নারী আম্পায়ার হয়ে এশিয়া কাপে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের জেসি

সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকজন নারী আম্পায়ার উঠে এসেছেন। তাদের মধ্য অন্যতম সাথিরা জাকির জেসি। প্রথমবারের মতো নারী এশিয়া কাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন তিনি।

খবরটি জানিয়ে ফেসবুকে জেসি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, নতুন মিশন উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা)।
আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের নারী এশিয়া কাপে আম্পায়ারিংয়ের জন্য আমাকে মনোনীত করেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। আগামী ১৯ ‍জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে এবারের নারী এশিয়া কাপ, ফাইনাল হবে ২৮ জুলাই। । যেখানে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশের পাঁচজন নারী ম্যাচ অফিশিয়ালকে ডেভেলপম্যান্ট প্যানেলে যুক্ত করে আইসিসি। ওই প্যানেলে যুক্ত হয়েছেন সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রথম নারী আম্পায়ার হয়ে এশিয়া কাপে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের জেসি

প্রকাশিত সময় : ০৯:৫১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪