সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলেজছাত্র জুবায়ের হত্যার অভিযোগে সহপাঠী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিত (১৮) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সহপাঠী চৌধুরী রাজিন ইকবালকে (১৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার রাতে হবিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে র‍্যাবের একাধিক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এই ঘটনায় রাজিন ও তার বাবা ইকবাল হোসাইনকে আসামি করে মামলা করেছেন নিহত রাফিতের বাবা আবুল বাশার।

শনিবার বিকালে সহপাঠী রাফিতকে কোচিং শেষে বাসায় ডেকে নিয়ে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বাসার সামনে ফেলে রাখেন রাজন। এই ঘটনা জানাজানি হলে আত্মগোপনে চলে যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কলেজছাত্র জুবায়ের হত্যার অভিযোগে সহপাঠী গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৯:১৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪