বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। আর সাধারণ সম্পাদক করা হয়েছে নুরুল ইসলাম নয়নকে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত সময় : ০২:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪